ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাকায় নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

ads

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রেশমা ওরফে রেশমি বেগম (২২) নামের একজন নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। রোববার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, শনিবার র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল কামরাঙ্গীরচরের ৬ নম্বর ছুরি স্পট গলিতে অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ রেশমাকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা র‌্যাবকে জানিয়েছেন, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কামারঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছিলেন। রেশমার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page